প্রকাশিত: Wed, Feb 22, 2023 11:14 AM আপডেট: Thu, Jun 4, 2026 9:50 PM
বিমানবন্দরে প্রস্তাবিত আন্ডারপাস হবে একটি ল্যান্ডমার্ক: প্রধানমন্ত্রী
সালেহ্ বিপ্লব: হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরের তিনটি টার্মিনাল, বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) ও মেট্রোরেল স্টেশন এবং আশকোনা হাজী ক্যাম্পকে সংযুক্ত করে নির্মাণ করা হচ্ছে বিমানবন্দর পথচারী আন্ডারপাস প্রকল্প। বুধবার গণভবনে এই প্রকল্প বিষয়ক একটি প্রেজেন্টেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখানো হয়। প্রকল্পের ডিজাইনসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, এক কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের এ টানেলটি একটি ল্যান্ডমার্ক প্রকল্প হবে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এ কথা জানান।
প্রধানমন্ত্রী প্রকল্পের উপস্থাপনা দেখে বলেন, খুব সুন্দর হয়েছে। যা যা চাচ্ছিলাম তার সব কিছু এখানে আছে। এটা নির্মিত হলে ওই এলাকায় যানজট ও দুর্ঘটনাও কমে আসবে। মানুষ রেলে এসে নেমেই বিমানে উঠতে পারবে, পরিবেশও ভালো হবে।
১ হাজার ১শ’ ৮৩ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৭০ মিটার দৈর্ঘ্যের এই প্রকল্পটি হাতে নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বাস্তবায়ন করবে সেনাবাহিনীর সদরদপ্তর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগ্রেড।
প্রকল্প উপস্থাপনা অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান উপস্থিত ছিলেন। সম্পাদনা: এল আর বাদল
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী